রেডমি নোট ১৫ সিরিজে তিন নতুন স্মার্টফোন উন্মোচন করল শাওমি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি একেবারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে বাংলাদেশের নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন এবং অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে এই সিরিজকে আরও অনন্য করে তুলেছে নতুন ‘এআই ইঞ্জিন’ ফিচার। আজ থেকেই শাওমির সব অফিশিয়াল স্টোরে রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোনগুলো পাওয়া যাচ্ছে।

এই সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরা সেকশনে থাকছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা ক্ল্যারিটি প্রাইমারি ক্যামেরা, ৪এক্স অপটিক্যাল-লেভেল টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা। ২০০ মেগাপিক্সেল এআই ইঞ্জিন প্রতিটি ছবিকে করবে আরও নিখুঁত ও প্রাণবন্ত। সেলফির জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রেও এটি সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন। এতে রয়েছে ৬৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ১০০ ওয়াট হাইপার চার্জিং সাপোর্ট করে। মাত্র ৪০ মিনিটেই ফোনটি ফুল চার্জ করা সম্ভব। এছাড়া ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার কারণে এটি একটি পাওয়ার ব্যাংকের মতো করেও ব্যবহার করা যাবে।

পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের চতুর্থ প্রজন্মের শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর, যা গেমিং, মাল্টিটাস্কিং ও স্ট্রিমিংয়ে দেবে স্মুথ ও ফাস্ট এক্সপেরিয়েন্স। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও এআই ফেস আনলক। পাশাপাশি আইপি৬৯ রেটিং থাকায় এটি ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত ভেজাভাব থেকেও সুরক্ষিত।

টাইটান ডিউরেবিলিটির কারণে এই ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শক্তপোক্ত ব্যবহারের জন্য। উন্নত ড্রপ রেজিস্ট্যান্স, পানিরোধী ও ধুলোরোধী প্রযুক্তি এটিকে কঠিন পরিবেশেও নির্ভরযোগ্য করে তোলে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন,
“রেডমি নোট সিরিজ সবসময়ই গ্রাহকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। সেই প্রত্যাশাকে মাথায় রেখেই আমরা রেডমি নোট ১৫ সিরিজ এনেছি। এটি আগের সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবে পারফরম্যান্স ও প্রযুক্তিগত উদ্ভাবনে।”

এই সিরিজের অন্য দুটি স্মার্টফোন হলো রেডমি নোট ১৫ ফাইভজিরেডমি নোট ১৫ ফোরজি
এগুলোতে থাকছে ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লে হিসেবে রয়েছে ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড সানলাইট ডিসপ্লে, যা ফোন দুটিকে দিয়েছে প্রিমিয়াম লুক।

ব্যাটারির ক্ষেত্রে

  • রেডমি নোট ১৫ ফাইভজিতে রয়েছে ৫৫২০ এমএএইচ ব্যাটারি

  • রেডমি নোট ১৫ ফোরজিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি

দুটি ফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে অল্প সময়েই ফুল চার্জ সম্ভব।

প্রসেসরের দিক থেকে

  • রেডমি নোট ১৫ ফাইভজিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ (৩য় জেনারেশন)

  • রেডমি নোট ১৫ ফোরজিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলট্রা

এছাড়া আইপি৬৫ ও আইপি৬৪ রেটিং থাকায় ফোনগুলো পানির ছিটেফোঁটা ও ধুলাবালি থেকে সুরক্ষিত থাকবে।

রেডমি নোট ১৫ সিরিজ পাওয়া যাচ্ছে পাঁচটি আকর্ষণীয় রঙে—
মোকা ব্রাউন, ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, মিস্ট পার্পল ও পার্পল।
ফোনগুলো হালকা ও স্লিম ডিজাইনের হওয়ায় দেখতে যেমন স্টাইলিশ, তেমনি ব্যবহারেও দেবে প্রিমিয়াম ফিল।

দাম:

  • রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজি (১২GB RAM + ৫১২GB স্টোরেজ): ৬২,৯৯৯ টাকা

  • রেডমি নোট ১৫ ফাইভজি (৮GB + ২৫৬GB): ৩৬,৯৯৯ টাকা

  • রেডমি নোট ১৫ ফোরজি

    • ৬GB + ১২৮GB: ২৬,৯৯৯ টাকা

    • ৮GB + ২৫৬GB: ২৯,৯৯৯ টাকা

শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, স্মুথ পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রেডমি নোট ১৫ সিরিজ নিঃসন্দেহে স্মার্টফোন বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে।

আরো পড়ুন

ডিজিটাল গুজবের আগ্রাসন: কীভাবে অপতথ্য দুর্বল করছে গণতন্ত্র ও সমাজ

ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের আশীর্বাদ হিসেবে যাত্রা শুরু করা সামাজিক যোগাযোগমাধ্যম আজ এক গভীর সংকটের কেন্দ্রে দাঁড়িয়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা...

Read more
অডিট রিপোর্ট ঘিরে ঝড়: একের পর এক বিস্ফোরক তথ্য, বিপাকে ওয়ানপ্লাস

বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়তে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান OnePlus। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক অডিট প্রতিবেদনে একাধিক গুরুতর...

Read more
ইউনিলিভার বাংলাদেশে বড় ধাক্কা: প্রতারণা ও বিশ্বাসভঙ্গ মামলায় ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং বিপুল অঙ্কের...

Read more
২ মিনিটেই শেষ মটোরোলার নতুন ফোনের স্টক

বর্তমান সময়ে মটোরোলার অন্যতম আকর্ষণীয় ও আলোচিত স্মার্টফোন হলো ভাঁজযোগ্য প্রযুক্তির মটোরোলা রেজর ফাইভজি। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এই...

Read more
উত্তাল ইরান, প্রতিবাদের মধ্যে ইন্টারনেট বন্ধের অভিযোগ

ইরানে চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভের মধ্যেই প্রায় সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক ওয়েব...

Read more
Scroll to Top